একা থাকার আনন্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেমন খুশি ঘুরে বেড়ানো, ইচ্ছে করলেই রাত করে বাড়ি ফেরা, নিজের সঙ্গে কথা বলা, নিজের সঙ্গে নিজে সময় কাটানো—একা থাকার আনন্দটা এ রকমই। আর একা থাকার এই সুখই পুরোপুরি উপভোগ করছেন সংগীততারকা টেলর সুইফট। ‘ইচ্ছে করলেই আমি যেকোনো অনুষ্ঠানে যেতে পারি। একা থাকলে অনেক অনেক মজার কিছু করা যায়। আপনমনে কথা বলা, গুনগুনিয়ে গান গাওয়া...অনেক কিছু।’ বলেছেন টেলর। আগামী মাসে একুশ বছরে পা দেবেন টেলর সুইফট। ওয়েবসাইট।