একাই এক শ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লকবাস্টার হিটের ওপরে অন্য কোনো খেতাব হয়তো দিতে হবে এক থা টাইগারকে। দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন এই ছবির দখলে। পাঁচ দিনেই ১০০ কোটি রুপি ব্যবসা করেছে ছবিটি। সেঞ্চুরি করেছেন সালমানও। সম্প্রতি নির্মাতা রমেশ তৌরানির নতুন ছবিতে ১০০ কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে। সালমানের শেষ তিনটি ছবির প্রতিটিই প্রায় ১৫০ কোটি রুপি আয় করেছে। সালমানের এই পারিশ্রমিক তাই ন্যায্য বলেই মনে হতে পারে নির্মাতাদের। তবে রমেশ তৌরানি ১০০ কোটি রুপি পারিশ্রমিকের খবরটা এখনো স্বীকার করেননি। জিনিউজ ব্যুরো।