একাকিত্বের আতঙ্কে টেইলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনের মতো সঙ্গী খুঁজে না পেলে হয়তো সারাটা জীবন একা কাটিয়ে দিতে হতে পারে—এই আতঙ্কে আছেন টেইলর সুইফট। ইনস্টাইল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তিনি।‘মারবেল বাথটাবে শুয়ে শুয়ে হয়তো অভিযোগ করতে হবে, আমি এখন একলা। কারণ, নিজেকে “উত্তম” ভেবে অনেককে দূরে ঠেলে দিয়েছি।’ বলেছেন এই সংগীততারকা।তবে হলিউডের একাকিত্বে ভোগা তারকাদের একজন হতে চান না তিনি। মাত্র ২৩ বছর বয়সেই এমন ভাবনা তাঁর।সম্প্রতি টেইলরের ব্যক্তিগত জীবন নিয়ে জল ঘোলা হয়েছে প্রচুর। একের পর এক তারকাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, ভাঙা আর তা নিয়ে গান লেখা। এসবকে তাঁর অপরিপক্বতা বলেই মনে করছেন অনেকে। যদিও এমন সব গান দিয়েই বিখ্যাত আজকের টেইলর সুইফট। ডেইলি মেইল।