একাকী ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পর্কের বিষয়ে কথা বলতে সাংবাদিকদের বরাবরই এড়িয়ে চলেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সালমান খানকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হয় মিষ্টি হেসে পাশ কাটাতেন, নয়তো ‘নো কমেন্ট’ বলে চুপটি মেরে বসে থাকতেন। এবার তিনি মুখ খুললেন এবং বললেন, কারও সঙ্গে কোনো সম্পর্ক নেই তাঁর। এখন তিনি একা।তাহলে সালমান খানের সঙ্গে এত দিনের হূদ্যতা এককথায় উড়িয়ে দেবেন! এমন প্রশ্নের জবাব দিয়েছেন রাজনীতি ছবির এই অভিনেত্রী, তবে একটু ঘুরিয়ে। তাঁর মতে, ‘প্রায়ই সিদ্ধান্ত নেওয়া দুষ্কর হয়ে পড়ে; তখন কেউ একজন পাশে থাকলে ভরসা পাওয়া যায়। তাঁর বেলাতেও তেমনই একজন ছিল।’ ওয়েবসাইট।