প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের অনুদানে তৈরি শিশুতোষ চলচ্চিত্র একাত্তরের ক্ষুদিরাম কাল শুক্রবার মুক্তি পাচ্ছে ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরের প্রেক্ষাগৃহে। পরিচালক মান্নান হীরা জানান, তাঁর এই ছবিটি তৈরি হয়েছে ১৯৭১ সালের পটভূমিতে। ৩০ ডিসেম্বর ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে ঢাকায়।
ছবিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ইনামুল হক, মোমেনা চৌধুরী, মুনসি মজনু, চঞ্চল, চিত্র ছবি, ফিরোজ আল মামুন, সাজু প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন সুজেয় শ্যাম। চিত্রগ্রাহক মাহফুজুর রহমান আর শিল্প নির্দেশক উত্তম গুহ।