একাধিক চলচ্চিত্রে অভিনয় করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যালো, প্রথম আলো থেকে। একটু কথা বলব।জি, বলুন।কেমন আছেন?ভালো না। কাঁপছি।কেন?ঠান্ডায় একেবারে জমে যাচ্ছি। এই ঠান্ডায় সকালে কোথায় একটু লেপমুড়ি দিয়ে শুয়ে থাকব, তার উপায় নেই। শুটিং আছে। উত্তরায় এসেছি। মৌসুমী আপুর (চলচ্চিত্রের নায়িকা) বাসায়।মৌসুমীর সঙ্গে কোনো কাজ?না না, ওনার বাসায় নাটকের শুটিং হচ্ছে। বাসাটা খুব সুন্দর। আজ ২০১২ সাল শেষ হচ্ছে। রাতের জন্য বিশেষ কোনো পরিকল্পনা আছে?দাওয়াত তো আছে, কিন্তু যাওয়া হবে না। কারণ, আমি আর ফারুকী (মোস্তফা সরয়ার ফারুকী) মিলে বাসায় একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেছি। আর এখানে থাকবেন আমাদের ছবিয়াল আর ভাইবেরাদর দলের সদস্যরা। আসলে তাঁদের নিয়েই আমার পরিবার।নতুন বছরের শুরুতেই আপনার অভিনীত ‘টেলিভিশন’ ছবিটি মুক্তি পাবে।এটা সম্পূর্ণ ফারুকীর চ্যাপ্টার। কবে মুক্তি পাবে—এটা ও ভালো বলতে পারবে। তবে নতুন বছরটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। টেলিভিশন ছবিটি দর্শক কীভাবে নেবেন, এর ওপর আমার পরবর্তী পদক্ষেপ এবং পরিকল্পনাগুলো নির্ভর করবে।নতুন বছরে চলচ্চিত্র নিয়ে আপনার ভাবনা কী?একাধিক চলচ্চিত্রে অভিনয় করব। ৩৫ মিমি ও ডিজিটাল—দুই প্রযুক্তির ছবির ব্যাপারেই নির্মাতাদের সঙ্গে আলোচনা হচ্ছে।মাসুদ সেজান জানালেন, আজ বাংলাভিশনে তাঁর ‘লংমার্চ’ ধারাবাহিকটির প্রচার শেষ হচ্ছে।দারুণ একটি গল্প। প্রতিটি সংলাপ লেখার আগে থেকেই তাঁর সঙ্গে নাটকের শিল্পীদের একটা সম্পর্ক তৈরি হতো। তার মানে, শুটিং শুরু হওয়ার আগে ওই দিনের ভাবনাটা নিয়ে পরিচালক শিল্পীদের সঙ্গে বসতেন। আলোচনা করে চূড়ান্ত হওয়ার পর তা লিখতেন। আর ওই সংলাপগুলো তৈরি হওয়ার সময় অনেক মজা হতো। বিনোদন প্রতিবেদক