একান্তে লোপেজ-কুপার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছুদিন আগে গায়ক মার্ক অ্যান্টনির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে জেনিফার লোপেজের। সাত বছরের দাম্পত্য সম্পর্ক চুকানোর পর লোপেজ বলেছিলেন, পরিবারটা টিকিয়ে রাখতে তিনি বহু চেষ্টা করেছেন। কিন্তু কাজ হয়নি। তবে প্রেম-ভালোবাসার ব্যাপারে তিনি বেশ আশাবাদী। এবার বুঝি সত্যি সত্যি আশার আলো দেখা গেল। সম্প্রতি নিউইয়র্কের একটি রেস্তোরাঁয় বেশ আবেগঘন পরিবেশে দেখা গেল লোপেজকে। সঙ্গে ছিলেন দ্য হ্যাংওভার ছবির তারকা ব্র্যাডলি কুপার। দুজনে একান্তে রাতের খাবার খাবেন বলে গোটা রেস্তোরাঁটাই ভাড়া নিয়েছিলেন সেদিন। ব্যাং শোবিজ।