একুশে টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরুষ আশ্রমএকুশে টিভিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় দেখানো হবে নাটক পুরুষ আশ্রম। লিখেছেন মাজহার খোকন, পরিচালনা করেছেন মাসুদুল হাসান। অভিনয় করেছেন সোহানা সাবা, নিশো, সুবর্ণা সেজুতি, মহিউদ্দীন বাহারসহ আরও অনেকে। তুহিন আর মিতা বছর তিনেক আগে মা-বাবার অমতে বিয়ে করেছে। দুই পরিবারের কেউই তাদের বিয়ে মেনে নেয়নি। শুরুতে সুখেই কাটছিল তাদের সংসার। কিন্তু তুহিনের চাকরিটা চলে যাওয়ায় বদলে যায় মিতার রূপ। মিতা রোজ অফিস করে; আর তুহিন বাজার করে, কাপড় কাচে, রান্নাবান্না করে। রোজ রাতেই তাদের ঝগড়া প্রতিবেশীর ঘুমের ব্যাঘাত ঘটায়। এদিকে তুহিনের পাশে এসে দাঁড়ায় আরও অনেকে। পুরুষ আশ্রম নামে একটি সংগঠন গড়ে তোলে তারা।তিনটি প্রিয় মানুষএকুশে টিভিতে ঈদের দিন রাত সাড়ে ১১টায় দেখানো হবে নাটক তিনটি প্রিয় মানুষ। লিখেছেন সাগর জাহান, পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন সজল, তিশা, মৌসুমী বিশ্বাস, শর্মিলী আহমেদ প্রমুখ। স্ত্রীর মৃত্যুর পর মেয়ে প্রভাকে নিয়ে ভালোই আছে সজল। সজল মেয়ের দেখাশোনার জন্য বাসায় একজন মহিলাকে নিয়োগ দেয়। শুরু হয় অন্য একটি গল্প। এ গল্প শেষ না হতেই খালার বান্ধবীর মেয়ে লাবণ্য আসে এ বাসায়। এবার আরেকটি গল্প। প্রভা বুঝতে পারে না, সে কী করবে? এদিকে কিছু প্রশ্ন ঘিরে ধরে সজলকে। কনফিডেন্সএকুশে টিভিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় দেখানো হবে নাটক কনফিডেন্স। রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয় করেছেন তিশা, মোশাররফ করিমসহ আরও অনেকে। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে বিল্লু। ছোটবেলার খেলার সাথি তিশাকে এখনো অনুভব করে সে। কিন্তু বিল্লু জানে না, তিশা কোথায় থাকে। শুরু হয় বিল্লুর জার্নি। একসময় সে হতাশ হয়, কিন্তু বিল্লুর বিশ্বাস, তিশাকে সে খুঁজে পাবেই।জিন্না কসাইএকুশে টিভিতে ঈদের দিন সন্ধ্যা সাড়ে সাতটায় দেখানো হবে নাটক জিন্না কসাই। লিখেছেন ফজলুল হক আকাশ। পরিচালনা করেছেন দীপু হাজরা। অভিনয় করেছেন মিলন, বিন্দু, আরফান আহমেদ, তারিক স্বপন, শুভাশীষ শুভসহ আরও অনেকে।