একুশে টিভিতে আজ আইয়ুব বাচ্চু ও তাঁর বন্ধুদের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভিতে আজ রাতে ফোনোলাইভ স্টুডিও কনসার্ট অনুষ্ঠানে গান করবেন গানের জগতের একদল বন্ধু। এই বন্ধুরা হলেন আইয়ুব বাচ্চু, পান্ডু হোয়াইট, ফরিদ রশিদ, ফুয়াদ নাসের বাবু ও ফান্টি। তাঁদের সঙ্গে থাকবেন এলআরবির সদস্যরা।অনুষ্ঠানটি নিয়ে আইয়ুব বাচ্চু বলেন, ‘আমরা গান শুরু করব রাত সাড়ে ১১টায়। কিন্তু কখন শেষ হবে, তা বলতে পারব না। এভাবে বন্ধুরা একসঙ্গে বসে অনেক দিন গান করিনি। তাই পুরো আয়োজনটি থেকে দর্শক অন্য রকম মজা পাবে, তাতে কোনো সন্দেহ নেই।’তিনি জানান, গানের ফাঁকে থাকবে বন্ধুদের আড্ডা। এই আড্ডায় থাকবে গানের ইতিহাস, পুরোনো দিনের গল্প, ভালো লাগা, মন্দ লাগা—আরও নানা কিছু।