একুশে পদক পেলো উদীচী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্মানসূচক ‘একুশে পদক’ দেওয়া হলো দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীকে। ২০ ফেব্রুয়ারি বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উদীচী’র নেতৃবৃন্দের হাতে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদীচীর প্রচার সম্পাদক কঙ্কণ নাগ জানিয়েছেন, শিল্প ও সংস্কৃতি জগতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে উদীচী শিল্পীগোষ্ঠীকে একুশে পদকে ভূষিত করা হয়েছে। উদীচীর পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক প্রবীর সরদার এ পদক গ্রহণ করেছেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রবীর সরদার বলেন, একুশে পদক পেয়ে উদীচী আনন্দিত ও গর্বিত। একটি অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে উদীচীর লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে এ পদক অনুপ্রাণিত করবে বলেও জানান তিনি।