একুশের নাটকে জার্মান মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান নাগরিক ক্যাথরিন বাংলাদেশে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। সেখানে তাঁর সঙ্গে পরিচয় শাকিলের। সবাই ক্যাথরিনের সঙ্গে কথা বলার সময় ইংরেজি ভাষা ব্যবহার করে। কিন্তু ক্যাথরিন কথা বলে বাংলায়। শাকিলের যুক্তি; বাংলাদেশে এসেছে, বাংলা শিখতেই হবে। একপর্যায়ে ক্যাথরিন সিদ্ধান্ত নেয় শাকিলের জন্য হলেও বাংলা তাঁকে শিখতেই হবে। এমনই গল্প নিয়ে পরিচালক লুত্ফুন নাহার তৈরি করেছেন আন্তর্জাতিক ভাষা দিবসের নাটক ভাষা ও ভালোবাসা। নাটকে ক্যাথরিন চরিত্রে অভিনয় করেছেন জার্মান নাগরিক ইভা মজিওয়েল, সঙ্গে আছেন আরেফিন শুভ। জার্মানিতে কলেজ পর্যায় পর্যন্ত পড়াশোনা করে সম্প্রতি এক বছরের জন্য বাংলাদেশে এসেছেন ইভা। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। ইংরেজি ও বাংলা মিশিয়ে ইভা বললেন, ‘বাংলাদেশি এক বন্ধুর অনুরোধে অভিনয় করেছি। এর আগে কখনো অভিনয় করিনি। তাই খুব ভয়ে ছিলাম। সবাই এত সহযোগিতা করেছে যে খুব কঠিন কিছু মনে হয়নি।’ নাটকে ইভার সহশিল্পী শুভ বললেন, ‘ইভা বাংলা ভাষা খুব ভালো বোঝে। কাজ করতে গিয়ে প্রচুর মজা হয়েছে।’জানা গেছে, ভাষা ও ভালোবাসা নাটকটি একুশে ফেব্রুয়ারিতে চ্যানেল ওয়ানে প্রচারিত হবে।