একুশের নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও গালে, কারও কপালে, কারও পোশাকে শোভা পাচ্ছে শিল্পীর আঁকা শহীদ মিনার, লাল-সবুজ পতাকা, নানা রং ও আকৃতির বর্ণমালা এবং কবিতার এক বা দুটি পঙিক্ত। বাজছে দেশ ও ভাষার গান। অনেকের পোশাকেই শোকের রং কালোর প্রাধান্য। কিন্তু তাদের তৎ পরতা ও মুখের অভিব্যক্তিতে কোনো শোকের আভাস নেই। যেন সবাই শোককে শক্তিতে পরিণত করার উৎ সবে মেতেছে। গতকাল সোমবারের ঢাকা, বিশেষ করে বাংলা একাডেমীর বইমেলা প্রাঙ্গণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, রমনার বটমূল এবং ধানমন্ডির রবীন্দ্রসরোবরের চিত্র ছিল এমনি। এসব এলাকায় দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের মাধ্যমে একুশ পালন করে।সম্মিলিত সাংস্কৃতিক জোট‘এই তো ছোট একটি শব্দ, সংক্ষিপ্ত শব্দ/ এই তো এক অক্ষরের একটি শব্দ/... সেই একটি শব্দ—মা’ সৈয়দ শামসুল হকের এই কথাগুলো উচ্চারিত হয় ‘আর কত রক্তের দরকার হবে’ শিরোনামের বৃন্দ আবৃত্তিতে। পরিবেশন করে আবৃত্তি সংগঠন সংবৃতা। গতকাল এই পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশের অনুষ্ঠানমালা। স্বরকল্পন আবৃত্তি চক্র পরিবেশন করে বৃন্দ আবৃত্তি প্রযোজনা ‘ফাগুন এলেই একটি পাখি ডাকে’। সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর দলীয় পরিবেশনায় ছিল ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ ও ‘রক্ত শিমুল তপ্ত পলাশ দিল ডাক সুনীল ভোরে’। সুলতানা হায়দারের নির্দেশনায় দলীয় নৃত্য পরিবেশন করে সুকন্যা নৃত্যাঙ্গন। ছিল দুটি পথনাটকও। নাট্যদীপ পরিবেশন করে রাজাকারের কেচ্ছা এবং দ্যাশ থিয়েটার পরিবেশন করে জোয়ার।পদাতিকের একুশ‘আমাদের অনেকেরই এখন প্রধান বিনোদন হিন্দি ও পাশ্চাত্য সংস্কৃতি। যে জাতির বাংলা ভাষার মতো এমন সুন্দর একটি ভাষা আছে। যে জাতি ভাষার জন্য প্রাণ দিয়েছে। যে জাতি স্বাধীনতা অর্জনের অনুপ্রেরণা পেয়েছে ভাষা আন্দোলন থেকে। সে জাতির কেন এমন হবে আমি বুঝতে পারি না।’গতকাল রমনার বটমূলে পদাতিক নাট্যসংসদ আয়োজিত ‘একুশে পদাতিক ত্রয়োদশ সাংস্কৃতিক সম্মিলন ২০১১’ অনুষ্ঠানে এভাবেই বলছিলেন ভাষাসংগ্রামী ও গবেষক আহমদ রফিক। দিনব্যাপী এ আয়োজনের শুরুতে আহমদ রফিককে সংবর্ধনা জানায় পদাতিক। তাঁর হাতে সংবর্ধনা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুস, ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক ব্যক্তিত্ব তরুণ কান্তি সেনগুপ্ত এবং পদাতিকের প্রধান নির্বাহী সেলিম শামসুল হুদা চৌধুরী।নার্গিস চৌধুরীর ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় গানের পালা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বৈশাখী টিভি ও এবিসি রেডিও। বৈশাখী টিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।ছায়ানটের সংগীতানুষ্ঠান‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরিবেশন করে ছায়ানটের শিশু শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যায় একুশ স্মরণে ছায়ানট তাদের নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন নাসিমা শাহীন, খায়রুল আনাম, নবনীতা চক্রবর্তী, নারায়ণচন্দ্র শীল, অনিন্দিতা চৌধুরী, স্বর্ণা নাগ প্রমুখ। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। লালমনিরহাটে কবিতা ও গানলালমনিরহাট প্রতিনিধি জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল লালমনিরহাটে কথা, কবিতা ও গানের অনুষ্ঠান হয়। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিকেলে লালমনিরহাট স্বর্ণামতী নন্দিনী সাহিত্য ও পাঠচক্র এ অনুষ্ঠানের আয়োজন করে। ভাষাসৈনিক, দুই বাংলার কবি ও সাহিত্যিকদের অংশগ্রহণে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকিউল ইসলাম।অনুষ্ঠানে লালমনিরহাটের তিনজন ভাষাসৈনিক—সামসুল হক, জহির উদ্দিন, আবদুল কাদের ভাসানী এবং কলকাতার গঙ্গা নন্দিনী সাহিত্য পাঠচক্রের সভাপতি বরুণ চক্রবর্তী, সম্পাদক ঋতা বসু, সংগীতশিল্পী ঝিমলি চক্রবর্তী, গঙ্গা নন্দিনীর সদস্য দিলীপ কুমার মুখোপাধ্যায়; আসামের বরাক উপত্যকা নন্দিনী সাহিত্য পাঠচক্রের শিখা দাস গুপ্ত, গীতা দাস; শিলিগুড়ির কবি সুজাতা পাল অংশ নেন। সন্ধ্যায় লালমনিরহাট রতনাই থিয়েটার একুশের বিশেষ নাটক ঢিল মঞ্চস্থ করে।