একুশের প্রথম প্রহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় শহীদ মিনারে আজ রাত ১২টা ০১ মিনিটে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি রাষ্ট্রপতি জিল্লুর রহমানের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপন। বিটিভি এবং দেশের সব কটি বেসরকারি টিভি চ্যানেল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একুশের প্রথম প্রহরের কর্মকাণ্ড সরাসরি সম্প্রচার করবে। বিটিভি কাল রোববার ভোর ছয়টা থেকে টানা পাঁচ ঘণ্টা সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন সরাসরি সম্প্রচার করবে।