একেই বলে নাড়ির টান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিঠুন চক্রবর্তী অভিনীত শুকনো লঙ্কা ছবিটি মুক্তি পাবে আগামী ২ জুলাই। এ উপলক্ষে আগামীকাল কলকাতায় আয়োজন করা হয়েছে ছবির প্রিমিয়ার শো। কিন্তু তার আগেই হঠাৎ করে গতকাল সোমবার মুম্বাইয়ের মহালক্ষ্মী এলাকার ফেমাস স্টুডিওতে আয়োজন করা হয় এক বিশেষ শোর। শুকনো লঙ্কা ছবিটির এ বিশেষ শোতে এসেছিলেন শহরের বিশিষ্টজনেরা। এতে প্রধান আকর্ষণ ছিল মিঠুন চক্রবর্তী।অনুষ্ঠানে মিঠুন শুকনো লঙ্কা ছবির বিভিন্ন দিক তুলে ধরে বলেন,‘ছবিটিতে আমার জীবন-সংগ্রামের নানা দিক উঠে এসেছে।’ পুরো অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী সব অতিথির সঙ্গে অনর্গল বাংলায় কথা বলেন। ফলে উপস্থিত সবাই মিঠুনের খুব প্রশংসা করেন। তাঁদের মতে,একেই বলে নাড়ির টান!