এক্স ফ্যাক্টরে মারায়া ক্যারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধাবী সংগীতশিল্পী খোঁজার মার্কিন টিভি অনুষ্ঠান ‘দ্য এক্স ফ্যাক্টর’-এ যোগ দিতে যাচ্ছেন শিল্পী মারায়া ক্যারি। সংগীত-মোগল সিমন কোয়েল (৫১) সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন। ‘মারায়া ক্যারি তাঁর ক্যারিয়ারের চমৎকার সময় পার করছেন। এ অনুষ্ঠানে তাঁর একটা ভূমিকা থাকবে। সম্প্রতি তাঁর সঙ্গে আমার দেখা হয়েছে। ক্যারির চিন্তাভাবনা ভালো লেগেছে। আর তাই তাঁকে “এক্স ফ্যাক্টরে” যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছি।’ বললেন সিমন কোয়েল। তবে ক্যারিকে ওই অনুষ্ঠানে কী হিসেবে রাখা হচ্ছে, তা পরিষ্কার করে বলেননি সিমন। ওয়েবসাইট।