এক্সাইল ইন কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুধবার ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে জার্মান আলোকচিত্রী টমাস মেয়ারের ‘এক্সাইল ইন কলকাতা’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী। এ প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ এবং দৃক গ্যালারি। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক জুডিথ মিরশবারগার ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।
‘এক্সাইল ইন কলকাতা’ সিরিজে টমাস মেয়ার বর্তমান কলকাতা শহরে বসবাসরত বাঙালি, যাঁরা দেশভাগের আগের বর্তমান বাংলাদেশ ভূখণ্ডে বসবাস করতেন তাঁদের ক্যামেরাবন্দী করেছেন। আলোকচিত্রে সেসব মানুষের কাছে কলকাতার গুরুত্ব, তাঁদের পুরোনো এবং নতুন আবাসভূমি, গৃহহীন তথা ভূমিহীন হওয়ার কষ্টের কথা, দুঃখ-দুর্দশা এবং উদ্বাস্তু হিসেবে বসবাসের অভিজ্ঞতার মুহূর্তগুলো ফুটিয়ে তোলা হয়েছে। প্রদর্শনী ২১ এপ্রিল পর্যন্ত চলবে।