এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটকমাইক। এটি রচনা ও পরিচালনা করেছেন মুহম্মদ মোস্তফা কামাল। এখানে অভিনয় করেছেন এজাজুল ইসলাম। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?আমি তো শুধু অভিনয়শিল্পীই নই, চিকিত্সকও। রোগী দেখার জন্য চেম্বারে এসেছি। সকালে শুটিং করেছি গোলাম সোহরাবের বাবার হোটেল নাটকে। এখন রোগী দেখব। রাত পর্যন্ত এখানেই আছি।আপনি কোনো হাসপাতালের সঙ্গে আছেন?না, আমার সরকারি চাকরির বয়স ২৫ বছর হয়ে গেছে। এরপর সরকারি বিধি অনুযায়ী চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছি। তার পরও বলব না যে আমি স্বাধীন। কারণ, স্বাধীন বলে আসলে কোথাও কিছু নেই। নাটকের শুটিংয়ে যাই, সেখানেও পরিচালকের কথার বাইরে যাওয়ার কোনো উপায় নেই।অভিনয়ের জন্যই চাকরি থেকে অবসর নিয়েছেন?আসলে অভিনয় করতে ভালো লাগে। আবার চিকিত্সা পেশাও উপভোগ করি। চাকরি করে নিয়মিত শুটিংয়ে অংশ নেওয়া বেশ কঠিন। তাই ছেড়ে দিলাম। তা ছাড়া চাকরি ছাড়লেও কিন্তু রোগীর সেবা নিয়মিতই করছি।‘মাইক’ নাটকে কাজ করার কোনো ঘটনার কথা মনে পড়ে?আসলে আমার জীবনে তেমন কোনো মজার ঘটনা নেই। যতক্ষণ কাজ করি, ততক্ষণ কাজের বিষয়গুলোই মাথায় থাকে। একেকটি দৃশ্যে অভিনয় করার আগে সেই দৃশ্যের সংলাপগুলো আওড়াতে থাকি। যখন টিভির পর্দায় নিজের কোনো কাজ দেখি, তখন আনন্দ পাই।এখন কতটি নাটকে কাজ করছেন?বিভিন্ন চ্যানেলে এখন সাতটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। সামনে আরও তিনটি নতুন নাটকের কাজ শুরু করব। আসলে অভিনয় আর চিকিত্সা পেশা নিয়েই আছি আমি।চলচ্চিত্রের খবর বলুন।তিনটি চলচ্চিত্রে কাজ করেছি। এগুলো হলো খোঁজ, তুমি আসবে বলে ভালোবাসবে বলে ও হালকা। ভালো চরিত্র পেলে চলচ্চিত্রে কাজ করতে ভালো লাগে। এখানে কাজ করার আনন্দটাও অন্য রকম। বিনোদন প্রতিবেদক