কথোপকথন: চ্যানেল নাইনে আজ শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ইডিয়টস। নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল। অভিনয় করছেন পূর্ণিমা। গতকাল শুক্রবার দুপুরে পূর্ণিমার সঙ্গে যখন কথা হয়, তখন তিনি নেপালে।
এখন টিভির আর্টিস্ট হয়ে গেছি
নেপালে কী করছেন?একটি টেলিছবির শুটিং করেছি। আমার সঙ্গে অভিনয় করেছেন প্রাণ, নাঈম আর সোহেল খান। কাজ শেষ। কিছুক্ষণ পরই হোটেল থেকে বেরিয়ে যাব বিমানবন্দরে। আশা করছি, সন্ধ্যার মধ্যে ঢাকায় পৌঁছে যাব।নেপাল তো বেড়ানোর জায়গা। কোথায় কোথায় ঘুরলেন?কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে। কাঠমান্ডু শহরেই থেকেছি। খুব একটা বেড়ানো হয়নি। আমাদের হোটেলের নাম এভারেস্ট। হোটেলে ঢুকলে মনে হয়, হিমালয়ে চলে এসেছি। আপনি চলচ্চিত্রের শিল্পী। কিন্তু এখন দেখছি টিভিতে বেশি কাজ করছেন।টিভির নাটক আর টেলিছবির কাজ এখন একটু বেশি করছি। বলতে পারেন, নাটকের ওপরই আছি। এখন এত নাটক আর টেলিছবিতে কাজ করছি যে মনে হয়, আমি এখন টিভির আর্টিস্ট হয়ে গেছি। অনেক দিন পর ধারাবাহিক নাটকে অভিনয় করলেন?হ্যাঁ, তা বছর দশেক তো হবেই। এর আগে একটি ধারাবাহিকেই অভিনয় করেছিলাম, জাহিদ হাসানের লাল নীল বেগুনীতে।‘ইডিয়টস’ ধারাবাহিকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।মজার নাটক। যতক্ষণ শুটিংয়ে থাকি, পুরো সময়টাতেই শুধু হাসি। নাটকে আমার মুখে কোনো সংলাপ নেই। ইশারায় সবকিছু বোঝাতে হয়। বাসায় কয়েকজন অবিবাহিত ছেলে ভাড়া থাকে। তাদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আর একটি কথা, এই নাটকে আমার বড় বোন অভিনয় করেছেন। তাঁর নাম দিলরুবা। চলচ্চিত্রে কাজের খবর কী?ছায়া-ছবির কাজ শেষ। পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল। এই ছবিটি কবে মুক্তি পাবে, সেই অপেক্ষায় আছি।