এখন নাটকে অভিনয় নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞাপনচিত্র ও নাটকের পর রোমানা এখন অভিনয় করছেন চলচ্চিত্রে। পি এ কাজলের এক টাকার বউ, শাহীন সুমনের বিয়ে বাড়ি, জাকির হোসেনের ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এবং শাহাদৎ হোসেনের প্রেমে পড়েছি ছবির সাফল্যের পর রোমানা এখন পুরোপুরি চলচ্চিত্রের একজন হয়ে গেছেন। ছোট পর্দায় কাজের জন্য এখন আর সময়ই দিতে পারছেন না তিনি। কথা ছিল এবারের ঈদে একাধিক নাটক ও টেলিছবিতে তিনি কাজ করবেন। জানালেন, চলচ্চিত্রে ব্যস্ততার কারণে নাটক কিংবা কোনো টেলিছবিতেই এখন কাজ করতে পারছেন না তিনি। রোমানা বললেন, ‘চলচ্চিত্রের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকতে হচ্ছে। ঈদে আমার একটি ছবিও মুক্তি পাবে। তাই এখন আর টিভি নাটকে অভিনয় করছি না। সামনে চলচ্চিত্রে কাজের যে অবস্থা দেখছি, তাতে এ বছর হয়তো কোনো টিভি নাটকেই আমার কাজ করা হবে না।’