এখন ব্যস্ত 'আন্ডার কনস্ট্রাকশন' নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহাদাত হোসেন
শাহাদাত হোসেন

শাহাদাত হোসেন। মাছরাঙা টিভিতে আজ রাতে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক বিল্টু মামা। শাহাদাত এবার অভিনয় করছেন চলচ্চিত্রে। ছবির নাম আন্ডার কনস্ট্রাকশন।
বিল্টু মামার যত কাণ্ড...
কাইজার চৌধুরীর উপন্যাস অবলম্বনে বিল্টু মামা ধারাবাহিকটি তৈরি হয়েছে। নাটকে আমি একজন শখের গোয়েন্দা। নিজেকে ‘প্রাইভেট ডিটেকটিভ’ হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। আমার ভাগনে ছোটলু আর তার বন্ধুরা এ কাজে আমাকে সাহায্য করে। আমি আসলে একটু ভিতু-প্রকৃতির। সব কাজ করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলি। তখন আবার ভাগনে আর তার বন্ধুরা এসে আমাকে উদ্ধার করে।
আন্ডার কনস্ট্রাকশন...
রুবাইয়াত হোসেন পরিচালিত আন্ডার কনস্ট্রাকশন আমার অভিনীত প্রথম মূলধারার ছবি। এর আগে আমি দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলাম।
‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে আমি...
ছবিতে আমি একজন সফল স্থপতির চরিত্রে অভিনয় করছি। আমার বিপরীতে আছেন বলিউডের অভিনয়শিল্পী শাহানা গোস্বামী। এর আগে শাহানার রা ওয়ান, রক অন, মিডনাইট চিলড্রেনসহ আরও কয়েকটি ছবি দেখেছি। কখনোই ভাবিনি তাঁর সঙ্গে অভিনয় করব।
মঞ্চের আমি...
মাঝখানে দুই বছর টেলিভিশনে কাজের চাপে মঞ্চে কাজ করা হয়নি। এখন বছরে চার-পাঁচটির বেশি শো করতে পারি না। আমার নাট্যদলের নাম সেন্টার ফর এশিয়ান থিয়েটার। এখন আমি ব্যস্ত আন্ডার কনস্ট্রাকশন ছবিটি নিয়ে। ছবির শুটিংয়ের পর আবার মঞ্চে নিয়মিত কাজ করব।

স্বপ্ন আমার...
ভালো মনের একজন মানুষ আর বড় মাপের একজন অভিনয়শিল্পী হতে চাই; যাঁকে এক নামে সবাই চিনবেন। আর যাঁর নাম শুনলেই মানুষের মনে ভালোবাসা, ভক্তি ও শ্রদ্ধা আসবে।
আমার অনুপ্রেরণা...
দেশের ও দেশের বাইরের ভালো অভিনেতারা আমার অনুপ্রেরণা।
 বিনোদন প্রতিবেদক