এখনই দ্বিতীয় সন্তানের কথা ভাবছেন কেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছু ঠিক থাকলে আসছে জুলাইয়ের মাঝামাঝিতে প্রথম সন্তানের মুখ দেখবেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। এর মধ্যে দ্বিতীয় সন্তানের মা হওয়ার কথা ভাবছেন তিনি। ঘনিষ্ঠ সূত্রের বরাতে যুক্তরাজ্যের ‘ডেইলি স্টার’ পত্রিকা জানিয়েছে, ২০১৪ সালের জানুয়ারি মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো গর্ভধারণ করতে চান কেট।সূত্রটি জানায়, এ বছরের জুলাই মাসে তাঁর কোলে প্রথম সন্তান আসার পর দ্বিতীয় সন্তানের মা হতে চান ডাচেস অব কেমব্রিজ। ১৯৮২ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন কেট। ২০১৪ সালে তিনি ৩২ বছরে পা রাখবেন। বেশি বয়সে সন্তান নিতে চান না কেট। এ জন্য ২০১৪ সালের শুরুর মাসটিতেই আবার সন্তানসম্ভবা হতে চান তিনি। স্বামী প্রিন্স উইলিয়ামেরও এতে সায় রয়েছে। সূত্রটি জানায়, ব্রিটিশ রাজপরিবারকে যোগ্য উত্তরসূরি উপহার দিতে চান কেট। খুব বেশি সময় না নিয়ে পিঠাপিঠি সন্তান জন্মদানেই তিনি আগ্রহী। প্রথম ও দ্বিতীয় সন্তানের বয়সের মধ্যে কয়েক মাসের বেশি ব্যবধান রাখার পক্ষপাতী তিনি নন। কেট অন্তত তিন সন্তানের মা হতে চান বলেও জানিয়েছে সূত্রটি।