এখনই বিয়ে করছেন না ইশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেটার জহির খানের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বাজারে চালু অনেক দিন ধরেই। তবে অভিনেত্রী-নৃত্যশিল্পী ইশা শর্বানি সাফ জানিয়ে দিলেন, ‘এখন আমি একা।’ এদিকে শোনা যাচ্ছে, জহির নাকি আরেকজনের প্রেমে মশগুল। এ ব্যাপারে কোনো মন্তব্যই পাওয়া যায়নি ইশার কাছ থেকে। এখন কেবল ক্যারিয়ারেই সব মনোযোগ তাঁর। বললেন, ‘শিগগিরই বিয়ে করার পরিকল্পনা নেই আমার।’ রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ইশা। অভিনয় করছেন বিজয় নাম্বিয়ারের নতুন ছবিতে। নতুন এই ছবিটি নিয়ে নাকি তুমুল শিহরিত তিনি। মিড-ডে।