এখনই বিয়ে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর ‘ওয়াকা ওয়াকা’ সুরে মাতোয়ারা সারা বিশ্ব। এমন সময়ে শাকিরার কাছে সাংবাদিকদের প্রশ্ন বিয়েবিষয়ক পরিকল্পনা নিয়ে। এই পপতারকাও সোজাসুজি জানিয়ে দিয়েছেন, এ মুহূর্তে বিয়ে-শাদির কোনো পরিকল্পনা নেই তাঁর। প্রেমিক অ্যান্টনিও দেল রুয়ার সঙ্গে সম্পর্ক বেশ ভালোই যাচ্ছে তাঁর। শাকিরা জানিয়েছেন, বাচ্চা-কাচ্চা নেওয়ার ভাবনাও আছে তাঁর মাথায়। কিন্তু বিয়ে? কিছুতেই নয়। সারা জীবন কারও প্রেমিকা হিসেবে থাকতে পারাটাই বিয়ের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় শাকিরার কাছে। ওয়েবসাইট।