এখনই বিয়ে নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাক্কা আট বছর পাশাপাশি আছেন দুজন। সম্পর্ক তাঁদের আজও অটুট। ভক্তরা তো চাইতেই পারেন, বলিউডের জুটি বিয়ে-থা করে এক ছাদের নিচে বসবাস শুরু করুক। কিন্তু জন এব্রাহাম ও বিপাশা বসু বিয়ে করবেন না বলে যেন ধনুর্ভঙ্গপণ করেছেন। তাঁরা ব্যস্ত তাঁদের চলচ্চিত্রজীবন নিয়ে। এমনকি দুজনের মা-বাবাও অনেক বুঝিয়েছেন তাঁদের, কিন্তু কাজ হয়নি। দুজনেরই এক কথা, বিয়ে-সাদি করার কোনো পরিকল্পনা আপাতত তাঁদের নেই। এখন যেমন আছেন, ভালো আছেন। তা ছাড়া দুজনকেই উদয়াস্ত কাজের পেছনে ছুটতে হয়। এসব নিয়ে ভাবার সময় কই! সময় হলে দেখা যাবে। ওয়েবসাইট।