এখনই বিয়ে নয় প্রিয়াঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

পঙ্খিরাজ ঘোড়ায় চেপে হাজির হওয়া স্বপ্নের সেই রাজপুত্রের দেখা এখনো পাননি। আর তাই শিগগিরই বিয়ে করার ইচ্ছাও নেই প্রিয়াঙ্কা চোপড়ার। তিনি বলেছেন, ‘নিকট-ভবিষ্যতে বিয়ে করার সম্ভাবনা নেই। আমি সেই বিশেষ মানুষটির দেখা এখনো পাইনি, যাঁর সঙ্গে থিতু হতে পারি।’
৩১ বছর বয়সী এই অভিনেত্রী ও হালের জনপ্রিয় গায়িকা এর আগে বেশ কয়েকজনের সঙ্গে মনের লেনদেন করলেও সম্পর্কটা আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার মতো কাউকে পাননি। সম্প্রতি তাঁর ছোট ভাই সিদ্ধার্থের বাগ্দান হয়ে গেছে। মাস কয়েক পর বিয়েও। তাই প্রশ্ন উঠেছিল, বড় বোন বিয়ে করছেন কবে? প্রিয়াঙ্কা দিয়ে দিয়েছেন সেই উত্তর। পিটিআই।