এখনই বিয়ে নয়: কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেম, বিয়ে এবং ছবি নিয়ে কদিন ধরেই খবরের শিরোনাম হচ্ছেন কারিনা কাপুর। কদিন আগে খবর রটে, আগামী বছরই তিনি সাইফ আলী খানকে বিয়ে করছেন। তার আগের খবরটি ছিল—মধুর ভান্ডারকরের বহুল আলোচিত হিরোইন ছবিতে অভিনয় করা নিয়ে। এবার তিনি মুখ খুললেন এবং বললেন, ‘এখন আর গুজবে কান দিই না। হ্যাঁ, বিয়ে তো করবই। কিন্তু সাইফ এবং আমি দুজনই ক্যারিয়ার নিয়ে এখন প্রচণ্ড ব্যস্ত। এখন পর্যন্ত বিয়ের দিনক্ষণ ঠিক করিনি আমরা।’ আর হিরোইন সম্পর্কে কারিনার ভাষ্য, ‘ছবিটায় কয়েকটি শর্তে রাজি হয়েছি। তবে এখনো তাঁদের সঙ্গে চুক্তি হয়নি আমার।’ ওয়েবসাইট।