এখনই মা হতে রাজি নন বিদ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা বালান
বিদ্যা বালান

রুপালি পর্দার জগৎ থেকে লম্বা ছুটি নিয়েছেন। তাতেই গুঞ্জন রটে গেল, বিদ্যা বালান মা হতে চলেছেন। সেই গুঞ্জনের আগুনে ঘি ঢালল দুটি ঘটনা। ফ্লোরিডায় হয়ে যাওয়া একটি পুরস্কার অনুষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েও সেই অনুষ্ঠানে যাননি বিদ্যা। এমনকি সুজয় ঘোষের নতুন ছবি দুর্গা রানি সিং-এর প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, নিজেকে আপাতত গুটিয়ে রেখেছেন কেবল স্বাস্থ্যগত কারণে, ‘কয়েক মাস ধরেই ছোটখাটো কিছু স্বাস্থ্য সমস্যায় ভুগছি। বলিউডে আমরা স্বাস্থ্যকেই সবচেয়ে কম গুরুত্ব দিই। মা হচ্ছি—এমন গুঞ্জন শুনে শুনে আমি ক্লান্ত। আমারও একটা বাবু হবে। তবে শিগগিরই এমনটা হওয়ার সম্ভাবনা নেই। মা হওয়ার জন্য আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই।’ মুম্বাই মিরর।