প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো স্মৃতিগুলো মনের আয়নায় যেভাবে ভেসে ওঠে, সুলতান ইসতিয়াকের ছবিগুলো তেমন। ৪ সেপ্টেম্বর সেই ছবিগুলো নিয়ে শিল্পীর দ্বিতীয় প্রদর্শনী ‘দ্য মেলানকলি অব আরবান লাইফ’ শুরু হয় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের গ্যালারিতে। শূন্য গ্যালারিতে ছবিগুলোর দিকে তাকিয়ে থাকলে ঢাকার পুরোনো মানুষেরা নস্টালজিক হবেন নিশ্চিত। আর যাঁরা নতুন ঢাকাকে দেখেছেন, তাঁদের একটা ধারণা তৈরি হবে—সেই সময়ের ঢাকা কেমন ছিল।
জলরঙে আঁকা সুলতানের ‘লাইফ ইন ওল্ড ঢাকা’ শিরোনামে প্রায় ১২টি, দুটি ‘ন্যাচার অ্যান্ড দ্য লেক’, ‘ডকইয়ার্ড’, ‘নাইট ভিউ অব ডকইয়ার্ড’ নামে বেশ কিছু ছবি চোখকে প্রশান্তি দেবে। আর গ্যালারির বাইরের যানজটে নাকাল নতুন ঢাকার প্রতি করুণা জাগাবে।
এই প্রদর্শনী দেখা যাবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।