এখনো কথা বলছেন না আজম খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজম খান আগের চেয়ে এখন অনেক সুস্থ। গতকাল রোববার দুপুরে তাঁকে নিবিড় পর্যবেক্ষণকক্ষ থেকে সাধারণ বেডে নেওয়া হয়েছে। মুখে নল দিয়ে খাওয়ানোর ফলে এখনো তাঁর কথা বলা বন্ধ। তবে প্রয়োজনীয় কথাগুলো তিনি কাগজে লিখে লিখে জানিয়ে দেন। এসব তথ্য জানা গেছে, সিঙ্গাপুরে তাঁর সঙ্গে অবস্থানকারী এরশাদুল হকের কাছ থেকে। এদিকে আজম খানের চিকিৎসা সহায়তায় আরও বেশ কটি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। গতকাল অটবি পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেছে। এ ছাড়া ফ্যান্টাসি কিংডম দুই লাখ টাকা দেওয়ার অঙ্গীকার করেছে। সম্প্রতি মুখগহব্বরের ঝিল্লির ক্যানসারে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য পপসম্রাট আজম খানকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ সেন্টারে নিয়ে যাওয়া হয়।