এখনো চুক্তিবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রব নে বানা দে জোড়ি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী আনুশকা শর্মা। ছবিটি বক্স অফিসে হিট। দ্বিতীয় ছবি বদমাশ কোম্পানিতে অভিনয় করেছেন শহীদ কাপুরের সঙ্গে। যশরাজ ফিল্মের ব্যানারে এ ছবিটিও তাঁকে সাফল্যের মুখ দেখিয়েছে। সবার এখন প্রশ্ন—এরপর কী!নবীন এই অভিনেত্রী এখনো চুক্তিবদ্ধ। চুক্তির শর্ত অনুযায়ী, যশরাজ ফিল্মের সঙ্গে আরও একটি ছবি করতে হবে তাঁকে। এমন বাঁধাধরা ছক থেকে মুক্তি পাচ্ছেন কবে—এমন প্রশ্নের জবাবে আনুশকা বলেন, ‘এটা বন্দী বা মুক্তির কোনো প্রশ্ন না। তারা আমাকে আরও ভালো ছবিতে কাজ করতে বললে অমন তিনটা কেন, সাতটা ছবিতে কাজ করতে রাজি আছি আমি।’ ওয়েবসাইট।