এখনো দ্বিধায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেম-ভালোবাসার জটিল রসায়ন বোঝা যে সে মানুষের পক্ষে সম্ভব নয়। যেমন বোঝা সম্ভব নয় সালমান খান ও ক্যাটরিনা কাইফের মতিগতি। কদিন আগে ক্যাটরিনা ঘটা করে বললেন, তিনি এখন একা।সাংবাদিকদের কাছে দেওয়া ওই সাক্ষাৎকারের পরপরই দেখা হয় দুজনে। তাও শুটিং ইউনিটের একটি গাড়িতে। প্রথমে একটু মান-অভিমান। তারপর শুরু হয় কথার ফুলঝুরি। সালমান এটা বলেন তো ক্যাটরিনা ওটা। দুজনকে দেখে মনেই হচ্ছিল না যে তাঁদের মধ্যে বিচ্ছেদ চলছে। সেই গাড়িতে পরিচালক ফারাহ খানও ছিলেন। তাঁর বরাত দিয়ে একটি সূত্র খবরের সত্যতা নিশ্চিত করেছে।এদিকে ক্যাটরিনার ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, ক্যাটরিনা-সালমান দেখা-সাক্ষাৎ করছেন ঠিকই। তবে প্রেমিক যুগলের মতো নয়। তাঁরা সম্পর্কে একটা বিরতি দিয়েছেন মাত্র। ফের একত্র হবেন, নাকি আলাদা হয়ে যাবেন—দুজনই এ নিয়ে দোদুল্যমানতায় আছেন। ওয়েবসাইট।