প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পর্কটা এখন সুতার ওপর ঝুলছে। পতনই অনিবার্য পরিণতি। গত অক্টোবরে আলাদা হওয়ার ঘোষণা দিয়েছেন মিরান্ডা কের ও ওরল্যান্ডো ব্লুম। অথচ তিন বছর চুটিয়ে প্রেম করার পর মাত্রই ২০১০ সালে বিয়ে করেছিলেন দুজনে। পরের বছর এই দম্পতির প্রথম সন্তানের জন্মও হয়। সেই ছেলেটা হাঁটতে শিখতে না শিখতেই বিচ্ছেদের সুর! এখনো অবশ্য আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি। তবে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কের নিজেই। কিন্তু ব্লুম জানান, কয়েকটি মাস শুধুই কেরের শূন্যতার আগুনে পুড়েছেন। এখনো কেরকে গভীরভাবেই ভালোবাসেন তিনি। তবে দুজনার বেঁকে যাওয়া দুটি পথ আবার মিলবে—এই দুরাশাও তাঁর নেই।