এখনো বন্ধু দেব-ফ্রিদা

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেল ও ভারতীয় মডেল-অভিনেত্রী ফ্রিদা পিন্টোর প্রেম ভেঙে গেছে গত বছরের ডিসেম্বরে। তবে এখনো একে অন্যের সবচেয়ে কাছের বন্ধু জানিয়ে ফ্রিদা বললেন, ‘দেব ও আমি একে অন্যের সবচেয়ে কাছের বন্ধু। আমাদের সম্পর্কের এই সংজ্ঞা কোনো দিনও বদলাবে না।’
২০০৮ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে ছয় বছরের ছোট দেবের প্রেমে পড়েন ৩০ বছর বয়সী ফ্রিদা। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি তাঁদের প্রেম। গত ডিসেম্বরে ছয় বছরের প্রেমের ইতি টানেন তাঁরা।
সম্প্রতি ইউএসএ টুডে পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে ফ্রিদা বলেন, ‘সবাইকে জীবনে নিজস্ব ছোট ছোট কিছু আবিষ্কার করতে হয়। নিজের হতাশা, নিজের বিস্ময়-এসবই জীবনের অবিচ্ছেদ্য অংশ। বসে বসে জীবন চলে না। কেন আমার জীবনে এটা ঘটল? সব তো ভালোই চলছিল, হঠাৎ এমন কেন হলো? জীবনে ঘটে যাওয়া ঘটনার মুখোমুখি না হয়ে তা থেকে পালিয়ে বেড়ালে কখনোই এসব প্রশ্নের উত্তর মিলবে না। সবকিছু মেনে নিয়েই সামনে চলতে হবে।’
সম্ভবত পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই একে অন্যের জীবন থেকে সরে গেছেন দেব ও ফ্রিদা। কারণ বিচ্ছেদের পর দেবও তাঁর সাবেক প্রেমিকা ফ্রিদার প্রশংসা করে বলেছিলেন, ‘সে অনেক চমৎকার একজন মানুষ। আমার জীবনে প্রভাব ফেলেছে, এমন মানুষদের মধ্যে অন্যতম সে।