এখনো বস্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্লামডগ মিলিয়নিয়ার ছবির কল্যাণে মুম্বাইয়ের বস্তি থেকে রাতারাতি রুবিনা পৌঁছে গিয়েছিল খ্যাতির চূড়ায়। সবাই ধরেই নিয়েছিল, জীবন চিরতরে পাল্টে যেতে চলেছে রুবিনার। কিন্তু হাঁকডাক যতটা হয়েছে, সে তুলনায় ১১ বছর বয়সী রুবিনা আলী কোরেশির জন্য করা হয়েছে খুব কম। ২৭ জুন মারাঠি ভাষায় প্রকাশিত হচ্ছে রুবিনার আত্মজীবনী স্লামগার্ল ড্রিমিং-এর মারাঠি সংস্করণ। অথচ এখনো সেই মুম্বাইয়ের বান্দ্রার গরিব নগর বস্তিতেই কাটছে স্লামডগ মিলিয়নিয়ার ছবির শিশুশিল্পী রুবিনার জীবন।মহারাষ্ট্র সরকার রুবিনা ও তার পরিবারের জন্য যে ফ্ল্যাট দেওয়ার ঘোষণা দিয়েছিল, সেটি এখনো বরাদ্দ হয়নি। সামনে লর্ড ওয়েনস লেডি নামের একটি হলিউডি ছবিতে অভিনয় করার কথা রুবিনার। ওয়েবসাইট।