এখনো বিয়ে করিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘টো টো কোম্পানি’। নাটকটি লিখেছেন আশরাফুল চঞ্চল। পরিচালনা করছেন জাহিদ হাসান। এতে অভিনয় করেছেন অহনা। আজ (মঙ্গলবার) কী করছেন?আজ এফ আই মানিকের দুই পৃথিবী ছবির শুটিং করার কথা ছিল। এক বছর পর ছবিটির শুটিংয়ের জন্য সময় বের করেছিলাম। কিন্তু হরতালের কারণে তা সম্ভব হয়নি। ছবিতে আমি শাকিব খানের বিপরীতে অভিনয় করছি। এটি আমার দ্বিতীয় ছবি।চলচ্চিত্রে কি তাহলে নিয়মিত হচ্ছেন?কোনো ইচ্ছা নেই। চলচ্চিত্রে অভিনয়ের জন্য এখনো প্রস্তুত নই। ছোট পর্দায় এখনো আমার কাজের ব্যস্ততা অনেক বেশি। আমি নিজেও ছোট পর্দায় বেশি স্বাচ্ছন্দ্য।এই প্রথম জাহিদ হাসানের পরিচালনায় অভিনয় করলেন...হ্যাঁ। তবে তাঁর সহশিল্পী হিসেবে হরতন-রুহিতন নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। টো টো কোম্পানির শুটিং করেছি সিরাজগঞ্জে। জাহিদ ভাইয়ের গ্রামের বাড়িও কিন্তু সেখানে। অনেক মজা হয়েছে সেখানে। আপনি তো বিয়ে করেছেন?এখনো বিয়ে করিনি। তবে আমার বাগদান হয়েছে। নাটকের কাজের ব্যস্ততার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করতে পারিনি। আগামী বছরের যেকোনো সময় বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলব।