এখনো সেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীত-তারকা কাইলি মিনোগির প্রথম অ্যালবামটি বাজার মাত করেছিল প্রায় দুই দশক আগে। তখন আয়ের দিক দিয়ে সংগীত-ভুবনে রেকর্ড গড়েন তিনি। সেই শীর্ষ স্থান আজও অটুট রয়েছে। ২০০৯ সালের এপ্রিল নাগাদ তিনি ৪১ লাখ পাউন্ড আয় করেন। ব্রিটেনে অবস্থিত এই তারকার ডেয়ারনোট কোম্পানি সূত্রে জানা গেছে, উল্লিখিত টাকার মধ্যে কাইলি ২০০৮-০৯ সালে বিশ্ব সফর থেকে ২৮ লাখ পাউন্ড আয় করেন। বাকি টাকা পান রেকর্ড বিক্রি ও পারিশ্রমিক থেকে। এর মধ্যে ১২ লাখ পাউন্ড নিজের জন্য রেখে বাকি টাকা কোম্পানিকে দেন তিনি। এ ব্যাপারে একজন অর্থনৈতিক বিশেষজ্ঞর মন্তব্য হচ্ছে, কাইলি মিনোগি যে আয় করেন, তা যেকোনো পেশার ক্ষেত্রে লোভনীয় অঙ্ক। দীর্ঘদিন এক পেশায় থেকে তিনি যেভাবে দুই হাতে টাকা কামিয়ে যাচ্ছেন, তা সত্যিই অবিশ্বাস্য! ওয়েবসাইট।