এখনো সেলেনা অন্তঃপ্রাণ বিবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের দুই বছরের প্রেমের ইতি ঘটেছে এ বছরের জানুয়ারি মাসে। কিন্তু সেলেনা অন্তঃপ্রাণ বিবার এখনো বিশ্বাস করেন, আবারও তাঁকে নিজের জীবনে ফিরিয়ে নেবেন সেলেনা। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘শোবিজস্পাই’ জানিয়েছে, সেলেনাকে ফিরে পাওয়ার বিষয়ে বিবার যথেষ্ট আশাবাদী। তিনি তাঁর কাছের বন্ধুদের বলছেন, সিদ্ধান্ত চূড়ান্ত করলেই আবারও সেলেনা তাঁকে কাছে টেনে নেবেন। শুধু তাই নয়, সেলেনাকে নিয়ে আজেবাজে কোনো কথা না বলতেও বন্ধুদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ‘টিন সেনসেশন’খ্যাত কানাডীয় এ পপ গায়ক।দুই বছর চুটিয়ে প্রেম করার সময় সেলেনার পেছনে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন বিবার। কিন্তু বিচ্ছেদের পর বিষয়টি নিয়ে কৌতুক করেন সেলেনা। এ ছাড়া, আরও নানা উপায়ে বিবারের মনে আঘাত দেওয়ার চেষ্টা করছেন তিনি। কিন্তু সবকিছুই নীরবে সহ্য করে যাচ্ছেন বিবার। শুধু তাই নয়, সেলেনাকে পালটা আক্রমণ করা থেকে বিরত থাকতেও বলেছেন তাঁর কাছের লোকদের।