এখনো হাসপাতালেই আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক অচেনা প্রতিবিম্ব। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন রায়হান খান। এতে অভিনয় করছেন মাহফুজ আহমেদ। কথা হলো তাঁর সঙ্গে।নতুন বাবা হয়েছেন। ব্যাপারটা কেমন উপভোগ করছেন?আমরা এখনো হাসপাতালেই আছি। মঙ্গলবার বাসায় যাব। আরাধ্যকে তো নার্সারি রুমে রাখা হচ্ছে। দুই ঘণ্টা পর পর ওকে মায়ের কাছে নিয়ে আসে। আমার স্ত্রীর সন্তান হয়েছে গত বৃহস্পতিবার। এরপর আর বাসায় যাওয়া হয়নি। স্ত্রীকে সময় দিচ্ছি। কিছুক্ষণ পর পর আরাধ্যকে দেখতে পারছি। এই অনুভূতি বলে বোঝানো যাবে না।আপনার কাজের কী অবস্থা?আমি কিন্তু অনেক দিন থেকে একেবারেই কোনো কাজ করছি না। পুরোটা সময় বাসায় ছিলাম, স্ত্রীকে সময় দিয়েছি। ঈদের কাজের অনুরোধ তো আছেই। কিন্তু তা নিয়ে কিছু ভাবছি না। বুধবার থেকে আবার অফিসে বসব। আমার নিজের নতুন ধারাবাহিক মাগো তোমার জন্যর কাজ শুরু করব ৮ জুলাই। এই নাটকের শুটিং করব কাতারে। কিছু পূর্বানুমতি নিতে হবে। তার জন্য ১৭ জুন কাতারে যাব।এবার ‘অচেনা প্রতিবিম্ব’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।নাটকটির শুটিংয়ের জন্য থাইল্যান্ডের পাতায়াতে একটি বড় বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। ওই বাড়িতে আমরা শুটিং করেছি চার দিন। তা ছাড়া সমুদ্রেও শুটিং করেছি। বুঝতেই পারছেন, আয়োজনটা অনেক বড় ছিল। আট বছর পর পাতায়া গেলাম। কারণ, পাতায়ার আবহাওয়া আমার ভালো লাগে না। তার পরও নাটকটিতে কাজ করে ভালো লেগেছে।নতুন কোনো ধারাবাহিকে কাজের খবর আছে?হ্যাঁ, এনটিভিতে ২২ জুন থেকে একটি ধারাবাহিক শুরু হচ্ছে, নাম মায়ানিগম। পরিচালক গোলাম মোস্তফা। নাটকে আমি বাম রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশের হাতে ধরা পড়ি। এরপর আমার সাংসারিক জীবনে কিছু সমস্যা তৈরি হয়। নানামুখী ঝামেলার মুখোমুখি হয় আমার স্ত্রী। অন্য রকম গল্প। এ ধরনের কাজ খুব একটা করা হয়নি।