এখানেই শেষ নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশাখী টিভিতে আজ সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক এখানেই শেষ নয়। লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন আশরাফুল আলম রিপন। অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, তিশা, পীযূষ বন্দ্যোপাধ্যায়।
এক হাজার টাকার নোটের ভাংতির কথা বলে বিন্দুর কাছে টাকা চায় সজল। এভাবেই তাদের পরিচয়। একদিন বিন্দুর বাবা সজলকে ডেকে পাঠান। ১০ লাখ টাকার বিনিময়ে বিন্দুর জীবন থেকে সজলকে সরে যাওয়ার জন্য বলেন তিনি। বছর তিনেক পর সজল আর বিন্দুর দেখা হয়। বিন্দুর সঙ্গে তার স্বামী আরফান।