এটমস ফর পিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এটমস ফর পিস’ নামটি বেশ অদ্ভুত লাগল। এ যেন পারমাণবিক বোমার ভয়াবহতা বোঝানোর জন্যই। বিলবোর্ড শীর্ষ ১০ রক অ্যালবামের তালিকায় এ সপ্তাহে শীর্ষস্থানটি দখল করে আছে ‘এটমস ফর পিস’ নামক রক গানের দলটির প্রথম অ্যালবাম। অ্যামোক শীর্ষক এই অ্যালবামটি ইতিমধ্যেই রকভক্তদের মাঝে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে। ‘এটমস ফর পিস’ এর সঙ্গে আমাদের দেশের শ্রোতাদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই আজ কিছু তথ্য তুলে ধরা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে ২০০৯ সালের শেষের দিকে এই সুপার গ্রুপখ্যাত দলটির পথচলা। একে সুপার গ্রুপ বলার কারণ হচ্ছে এর সদস্যদের সবাই কমবেশি বিখ্যাত রকসংগীতশিল্পী। দলের সদস্যদের মধ্যে আছেন বিশ্ববিখ্যাত অল্টারনেটিভ রক দল ‘রেডিও হেড’ এর গায়ক থম ইয়র্কি, রেড হট চিলি পেপারস এর বেজিস্ট ফ্লিয়া, রেডিওহেডের বহু দিনের প্রযোজক নিগেল গডরিচ, আর ই এম ও বেকের ড্রামবাদক জোয়ি ওয়ারংকার এবং ব্রাজিলের যন্ত্রশিল্পী মরো রেফোস্কো। এই পাঁচজন সদস্যের মধ্যে তিনজনই অত্যন্ত জনপ্রিয়। তাঁরা আশির দশক থেকেই পরিচিতি পেয়েছেন। শুরুতে ওই শিল্পীরা অবশ্য রক দল গঠন করার কথা ভেবে কাজ শুরু করেননি। থম ইয়র্কির একক অ্যালবামের গান করতে করতেই তাঁরা যাত্রা শুরু করেন। তখন তাঁদের দলের কোনো নাম ছিল না। পাঁচটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তাঁদের দলকে বোঝানো হতো। এভাবেই আমেরিকার বিভিন্ন জায়গায় তাঁরা বেশ কিছু কনসার্ট করেন। পরবর্তী সময়ে ২০১০ সাল থেকে তাঁরা নিজেদের দলের নাম এটমস ফর পিস রাখেন। এটমস ফর পিস এক্সপেরিমেন্টাল রক, অল্টারনেটিভ রক ও ইলেকট্রনিকা ধাঁচের গান করে থাকে। এ ছাড়া থম ইয়র্কির ভাষ্যমতে জানা যায়, তাঁরা আফ্রোবিট অনেক ভালোবাসেন। তাই সেই প্রভাবও তাঁদের গানে আছে। এক নজরে ‘এটম ফর পিস’ এর সদস্যরা: থম ইয়র্কি—প্রধান কণ্ঠ, গিটার, পিয়ানো, কিবোর্ডস, পারকাশনফ্লিয়া—বেজ গিটার, মেলোডিকা।লিগেল গডরিড—কিবোর্ডস, গিটার, কণ্ঠ, পারকাশন। মরো রেফোস্কো—পারকাশন, ড্রামস।জোয়ি ওয়ারংকার—ড্রামস‘এটম ফর পিস’ গত ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ অ্যামোক অ্যালবামটি বের করেন। একই মাসে তাঁরা ওই অ্যালবামের একটি গান ‘ইনজেনু’ এর ভিডিও প্রচার করার জন্য বের করেন, যেখানে থম ইয়র্কিকে একজন খ্যাতনামা নৃত্যশিল্পী ফুকিজো টাকাসের সঙ্গে নাচতে দেখা যায়। রকভক্তদের কাছে অ্যালবামটি বেশ উপভোগ্য হবে। তাই অ্যালবামটি জোগাড় করে অবশ্যই শোনা উচিত।  মনোয়ারুল হক