এটিএন নিউজের ঈদ আয়োজন
ঈদের দিন সকালে জাতীয় ঈদগাহ ময়দান থেকে সরাসরি দেখানো হবে ঈদের জামাত। প্রতিদিন রাত ১০টায় থাকবে লাইভ টক শো নিউজ আওয়ার এক্সট্রা। তারকাদের ফ্যাশন, ঈদের বাজার, ঈদের গান, ঈদের নাটক আর ঈদের সিনেমা নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন। চাঁদ রাতে থাকবে অপূর্ব ও প্রভা আর ঈদের রাতে ফেরদৌস ও নিপুণের সাক্ষাৎকার। অন্য দিনগুলোতে থাকবেন শাকিব খান, রিয়াজ, সুবর্ণা মুস্তাফা, মমতাজ, আসিফ ও মনির খান। ঈদের পরদিন নিউজ আওয়ার এক্সট্রার অতিথি থাকবেন নূতন ও সুভাষ দত্ত। সাক্ষাৎকারগুলো নিয়েছেন মুন্নী সাহা।ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিয়ের খুঁটিনাটি নিয়ে মুন্নী সাহার তথ্যচিত্র ভিজ্যুয়াল ডায়েরি। আর তা দেখানো হবে ঈদের পরদিন থেকে তিন দিন রাত সাড়ে আটটায়।প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় সাতরং অনুষ্ঠানে অতিথি থাকবেন মিলা, মিলন, শারমিন লাকী, তিশা ও সৈয়দ শামসুল হক। ঈদের চতুর্থ দিন রাত সাড়ে আটটায় একদিন প্রতিদিন অনুষ্ঠানে থাকবে একজন রাজনীতিবিদের কথা। মধ্যরাতে সময়ের ভাবনা অনুষ্ঠানে থাকবে রাজনীতিবিদদের ঈদ নিয়ে আড্ডা।তারকা খেলোয়াড় ও তাঁদের পরিবারের সঙ্গে আড্ডা থাকবে স্পোর্টস ইনসাইট অনুষ্ঠানে। খেলোয়াড়েরা হলেন আশরাফুল, আমিনুল ও ফয়সাল।