এটিএন বাংলা
আলতা রাঙা মনএটিএন বাংলায় ঈদের দিন রাত আটটা ৫০ মিনিটে দেখানো হবে নাটক আলতা রাঙা মন। রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। অভিনয় করেছেন সাইদ বাবু, তারিন, আজিজুল হাকিম, তানিয়া আহমেদ, সাজু খাদেম, আফজাল শরীফ, মায়া ঘোষ, শুভাশিষ ভৌমিক, নজরুল, শিশুশিল্পী কাইফসহ আরও অনেকে।রহিম মিয়া কৃষিকাজ করে সংসার চালান। অর্থাভাবে কখনোই স্ত্রী ও সন্তানের শখ মেটাতে পারেনি। এই নিয়ে তার মনে রয়েছে কষ্ট। তারপরও মানুষ মাত্রই স্বপ্ন দেখে, দেখেছেন কৃষক রহিম মিঞাও। ‘মনের ওজন বোঝে কজন, মন মহাজন খোঁজে কজন’—এই প্রশ্নটি সামনে রেখে রহিম মিঞা ও তার পরিবারের সুখ-দুঃখ, কান্না-হাসি নিয়েই ‘আলতা রাঙা মন’ নাটকের গল্প।ভ্যাজাল মণ্ডলএটিএন বাংলায় বৃহস্পতিবার বিকেল তিনটা ৪৫ মিনিটে দেখানো হবে টেলিছবি ভ্যাজাল মণ্ডল। লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শামীম জামান, আলভী, স্বাগতা, আমিরুল হক চৌধুরী প্রমুখ। খাবারসহ যেকোনো কিছুতেই ভেজাল দিতে ভ্যাজাল মণ্ডলের জুড়ি নেই। গ্রামের সবার সঙ্গে ভেজাল বাধানো তার অভ্যাস। একসময় নিজেই ভেজালের সঙ্গে জড়িয়ে যায় ভ্যাজাল মণ্ডল।পাঁচফোড়নএটিএন বাংলায় বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে দেখানো হবে ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচফোড়ন। সরাসরি উপস্থাপনা নয়, তবে একজন চেয়ারম্যান ও তার দুই সহকারীর মধ্যে সমসাময়িক বিষয় নিয়ে মজার আলোচনা রয়েছে পুরো অনুষ্ঠান জুড়ে। আর এর ফাঁকে ফাঁকে আসবে নানা কিছু। চেয়ারম্যানের ভূমিকায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম এবং তার দুই সহকারীর ভূমিকায় সাজু খাদেম ও অলিউল হক রুমী। অনুষ্ঠানে রয়েছে দুটি গান। একটিতে কণ্ঠ দিয়েছেন শাকিলা জাফর ও নকিব খান, আর অন্যটি গেয়েছে দলছুট। আছে শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপার নাচ। গরুকে রাখার জন্য পাকা দোতলা গোয়াল এবং দেশের পুরোনো, বৃহৎ এবং ঐতিহ্যবাহী তালগাছির গরুর হাটের ওপর রয়েছে দুটি প্রতিবেদন। গরু ও ছাগল নিয়ে রয়েছে ব্যাঙ্গাত্মক গান। আরও আছে বিভিন্ন কৌতুক স্কিড।ভরসা কোচিং সেন্টারএটিএন বাংলায় শুক্রবার সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে দেখানো হবে নাটক ভরসা কোচিং সেন্টার। লিখেছেন মানস পাল, পরিচালনা করেছেন সাইদুল আনাম টুটুল। অভিনয় করেছেন নাদিয়া, মীর সাব্বির, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।চেয়ারম্যান শফিক সাহেব সৎ ও শিক্ষানুরাগী। ইভ টিজিংয়ের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর। তার দুঃখ, একমাত্র মেয়ে বিজলী পড়াশোনায় একটুও ভালো না। এসএসসি পরীক্ষায় চারবার ফেল করেছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইয়াকুব তাকে ভালোবাসে। কিন্তু বিজলীর শর্ত, তাকে এসএসসি পরীক্ষায় পাস করাতে হবে। বিজলীকে পাস করানোর জন্য ইয়াকুব ঝাঁপিয়ে পড়ে। মায়া ম্যাডামএটিএন বাংলায় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে দেখানো হবে নাটক মায়া ম্যাডাম। লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন সৈয়দ আওলাদ। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, তারিন, আবুল হায়াত, তারিক স্বপন, ওয়াসিম, সুজন ও সাবেরি আলম।মায়া কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক। একমাত্র ছেলে নক্ষত্র ছুটিতেও বাড়ি ফেরে না। হল ছেড়ে মেসে থাকে। মায়া ম্যাডাম ছেলেকে খুঁজতে আসেন নাট্যকার ও অভিনেত্রী দম্পতি শায়লা ও ফারুকের বাড়িতে। একসময় ছেলেকে খুঁজে পায়। কিন্তু ছেলেকে দেখে শিউরে ওঠে মায়া।গণিত মানবএটিএন বাংলায় ঈদের দিন সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে দেখানো হবে নাটক গণিত মানব। লিখেছেন অমিয় সদনম চৌধুরী, পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন আলী যাকের, আসাদুজ্জামান নূরসহ আরও অনেকে।জহিরুল হক গণিতের জগতে এক অপ্রতিদ্বন্দ্বী নাম। অঙ্কের জন্য তিনি পেয়েছেন সম্মানজনক পুরস্কার। নিজের এই যশ আর সুনামকে তিনি বেশ উপভোগ করছেন। একজন আগন্তুক বদলে দেয় তার সব বিশ্বাস। গণিতবিদকে একটি সহজ থিউরি দিয়ে আটকে দেয় এই আগন্তুক। জহির এ ঘটনার জন্য প্রস্তুত ছিল না। সে এই গণিত মানব সম্পর্কে জানার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু এই জানতে চাওয়াই বিপদ ডেকে আনে তার জীবনে। কে এই গণিত মানব? কী তার পরিচয়? তুরুপের তাসএটিএন বাংলায় বৃহস্পতিবার রাত আটটা ৫০ মিনিটে দেখানো হবে নাটক তুরুপের তাস। রচনা ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ। অভিনয় করেছেন কুইন রহমান, আবদুল্লাহ রানা, ফারুক আহমেদ, শবনম পারভীন, মাসুদ আকন্দ প্রমুখ।