এটিএন বাংলায় 'রাজ্জাক রেট্রোস্পেকটিভ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজ্জাক অভিনীত চলচ্চিত্র নিয়ে সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন ‘রাজ্জাক রেট্রোস্পেকটিভ’।
চলতি মাস থেকে এটিএন বাংলায় প্রতিদিন বাংলা ছায়াছবি প্রচার করা হবে। প্রতিদিন ছায়াছবি প্রচারের বিশেষ এই আয়োজনে আজ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচার হবে রাজ্জাক অভিনীত সাতটি চলচ্চিত্র। ছবিগুলোর মধ্যে থাকছে নীল আকাশের নীচে, আবির্ভাব, অনুরাগ, এতটুকু আশা, সন্ধি, যোগাযোগ ও সমর। চলচ্চিত্রগুলো রবি থেকে বুধবার সকাল ১০টা ৪০ মিনিট এবং বৃহস্পতি থেকে শনিবার বেলা ৩টা ১০ মিনিটে প্রচার হবে। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত জনপ্রিয় ছায়াছবি নীল আকাশের নীচে দিয়ে শুরু হবে রাজ্জাক অভিনীত চলচ্চিত্র নিয়ে এটিএন বাংলার এই বিশেষ আয়োজন।