এটিএন বাংলার ষোলোতে পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৫ জুলাই; ‘অবিরাম বাংলার মুখ’ স্লোগান নিয়ে ১৬ বছরে পা রাখল দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ১৯৯৭ সালের ১৫ জুলাই যাত্রা শুরু করেছিল চ্যানেলটি। ২০০১ সালের ১৬ আগস্ট থেকে সংবাদ এবং পরের বছরের ১ অক্টোবর থেকে ইংরেজি সংবাদ প্রচার শুরু করে এটিএন বাংলা। সংবাদের পাশাপাশি নানান স্বাদের অনুষ্ঠানও প্রচার করে আসছে গোড়া থেকেই। ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ সারা দিন এটিএন বাংলায় থাকছে বিশেষ অনুষ্ঠান। সকাল নয়টা ২০ মিনিটে দেখা যাবে ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘শুভ হোক জন্মদিন’। সকাল ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘জয়ের অভিযাত্রা’। দুপুর ১২টা ১০ মিনিটে সরাসরি সম্প্রচার করা হবে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বক্তব্য, পুষ্পার্ঘ্য গ্রহণ অনুষ্ঠান। রিয়েলিটি শো ‘প্রবাসী পল্লী ফরগটেন রুটস’-এর গ্র্যান্ড ফিনালে এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত আটটায়। রাত ১১টায় প্রচারিত হবে মাহফুজুর রহমানের ওপর নির্মিত তথ্যচিত্র বায়োগ্রাফি ‘আমি তোমাদেরই লোক’।