এটিএন বাংলায় 'আজি এ বসন্ত সন্ধ্যা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া ক্যান্টনমেন্টে আজ আয়োজন করা হয়েছে অনুষ্ঠান ‘আজি এ বসন্ত সন্ধ্যা’। আয়োজন করেছে এটিএন বাংলা এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১১তম পদাতিক ডিভিশন। তিন ঘণ্টার এই অনুষ্ঠানে গান করবেন রবি চৌধুরী, আঁখি আলমগীর, পড়শী, ইমরান, মিতালীসহ আরও অনেকে। থাকবে নৃত্যশিল্পীদের পরিবেশনা। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।