এটিএন বাংলায় ‘ক্যাম্পাস পার্লামেন্ট বিতর্ক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতা ‘ক্যাম্পাস পার্লামেন্ট’-এর দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আজ। বিতার্কিকেরা ছায়া সংসদে প্রধানমন্ত্রী, মন্ত্রী, বিরোধীদলীয় নেতা, উপনেতা কিংবা সংসদ সদস্য হিসেবে বক্তব্য দেন। দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছে ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান। আজকের বিতর্কের বিষয় ‘প্রতিহিংসার রাজনীতিই আমাদের উন্নয়নের প্রধান অন্তরায়’। এখানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। প্রতিযোগিতাটি পরিচালনা করছেন হাসান আহমেদ চৌধুরী।