এটিএন বাংলায় ‘ক্যাম্পাস পার্লামেন্ট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় শুরু হচ্ছে সংসদীয় ধারার বিতর্কবিষয়ক নতুন অনুষ্ঠান ক্যাম্পাস পার্লামেন্ট। নভেম্বর থেকে শুরু হচ্ছে অনুষ্ঠানটি। অংশ নিচ্ছে মোট ৩২টি বিশ্ববিদ্যালয়।ক্যাম্পাস পার্লামেন্ট অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করছেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, ‘এ প্রতিযোগিতায় দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ মেডিকেল কলেজ ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন। বিতর্কচর্চাকে আরও নতুন, আকর্ষণীয় ও বৈচিত্র্যময়ভাবে উপস্থাপন করার জন্যই আমাদের এই উদ্যোগ। পাশাপাশি বর্তমান সমাজব্যবস্থা, রাজনৈতিক পরিবর্তন, বিশ্ব রাজনীতির চলমান অবস্থা, বিশ্বায়নের ফলাফল—এ বিষয়গুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে দেখেন এবং তারও একটা চমৎকার প্রতিফলন ঘটানো এই অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য।’