এত পারিশ্রমিক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবকিছু ঠিকঠাক থাকলে টোয়ালাইট ছবির প্রধান তিন তারকা রবার্ট প্যাটিনসন, ক্রিস্টেন স্টুয়ার্ট ও টেলর লটনার প্রত্যেকে আড়াই কোটি ডলার পারিশ্রমিক পাবেন। ভ্যাম্পায়ার সিরিজের তৃতীয় ছবি ব্রেকিং ডাউন-এর দুটি পর্বে অভিনয়ের জন্য তাঁদের ওই পারিশ্রমিক দেওয়া হবে। ছবি দুটি ভ্যাম্পায়ার সিরিজের দ্বিতীয় ছবি নিউ মুন-এর মতো ব্যবসাসফল হলে তাঁদের পারিশ্রমিক আরও বেড়ে যাবে। সে ক্ষেত্রে আরও এক কোটি ৬০ লাখ ডলার বাড়তি পাবেন তাঁরা। অর্থাৎ একেকজন তারকা গড়ে চার কোটি ১০ লাখ ডলার পারিশ্রমিক পাবেন। হলিউডের শীর্ষ সারির তারকাদের পারিশ্রমিক দুই কোটি ডলার। ওয়েবসাইট।