এত পারিশ্রমিক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান আইডল-এর বিচারক হতে চলেছেন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। পারিশ্রমিক এক কোটি ২০ লাখ ডলারের বিনিময়ে তিনি এ প্রস্তাব গ্রহণ করেছেন। জনপ্রিয় এই টিভি শোটির তিন বিচারকের পদত্যাগের পর কর্তৃপক্ষ লোপেজের সঙ্গে যোগাযোগ করে। শুরুতে লোপেজ দেড় কোটি ডলার পারিশ্রমিক হেঁকেছিলেন। শেষে এক কোটি ২০ লাখে রফা হলো। তবে সমালোচকেরা বলছেন, এর ফলে সিনেমা ও টিভিতে লোপেজের দাম কমল। এদিকে শিল্পী স্টিভেন টেইলর আমেরিকান আইডল-এর অপর বিচারক হিসেবে শিগগিরই যোগ দিতে পারেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ওয়েবসাইট।