এত সহজ নয় ভালোবাসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসঙ্গে এক কাপ কফি খেলেই কি প্রেম হয়ে যায়? মোটেও না। অন্তত বিপাশা বসু তো তা-ই মনে করেন। শহীদ কাপুরের সঙ্গে প্রেমের গুজব এভাবেই উড়িয়ে দিয়েছেন এই বঙ্গললনা। ‘এই মুহূর্তে জীবনটা উপভোগ করছি আমি। কাউকে জবাবদিহি করতে বাধ্য নই। যদি কারও সঙ্গে এক কাপ কফি খেতে যাই, তার মানে তো সে আমার প্রেমিক হয়ে গেল না!’ কফি খেতে খেতেই বললেন বিপাশা। বোধ হয় শহীদের জন্য এটা একটা সংকেত। কফিই যথেষ্ট নয়। বিপাশাকে মুগ্ধ করতে হলে আরও চেষ্টা করতে হবে তাঁকে। টিএনএন।